শিরোনাম
আলফাডাঙ্গায় সম্প্রীতির বার্তা নিয়ে ​মণ্ডপে মণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকস্বাধীনতার ৫৫ বছরেও পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি কালীগঞ্জের ১০ গ্রামের মানুষেরবগুড়ায় ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তারআলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, দিলেন আর্থিক অনুদানধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না : স্বরাষ্ট্রমন্ত্রীহাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না : রাশেদ খানসব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রীপরিচয় মিলেছে নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের৩০ দিনের নিষেধাজ্ঞার মুখে রোনালদোসেলফিই বলে দেবে ক্যানসার রোগি বাঁচবে কতোদিনবনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারনারী এমপিকে গাড়িচাপা, এক পা বিচ্ছিন্ন

বগুড়ায় ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

‎বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় মো. রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (২১ অক্টোবর) ভোরে জেলার গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত বর্ণের পিতা মৃত শাহিনুর প্রামাণিক। তিনি ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরের সাতমাথা এলাকায় স্লোগান দেওয়ার পর ওই যুবক টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। পরে ঘটনাস্থলের ছবি পর্যালোচনা করে তাঁর পরিচয় শনাক্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‎এদিকে, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধারের তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‎সংশ্লিষ্ট সূত্রের দাবি, এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বর্ণ। তাঁর বিরুদ্ধে হেরোইন সেবনের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়নি।

‎প্রাপ্ত মামলাসংক্রান্ত তথ্য অনুযায়ী, বর্ণের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র আইন, বিস্ফোরকদ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা থাকার কথা উল্লেখ রয়েছে।

‎নথি অনুযায়ী, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় অস্ত্র আইনের ১৯(ফ) ধারার উল্লেখ রয়েছে। একই বছরের ৩০ সেপ্টেম্বর গাবতলী থানায় দায়ের করা একটি মামলায় বিস্ফোরকদ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাঁকে তদন্তে সন্দিগ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

‎এ ছাড়া ২০২২ সালের ১৭ জানুয়ারি গাবতলী থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ২৬ মে বগুড়া সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা আরেকটি মামলায়ও তাঁকে তদন্তে সন্দিগ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

‎তবে এসব মামলার বর্তমান অবস্থা, অভিযোগপত্রে তাঁর অবস্থান এবং আদালতের সর্বশেষ আদেশ সম্পর্কে সংশ্লিষ্ট নথির মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। আইন অনুযায়ী, শুধু মামলায় নাম থাকা বা অভিযুক্ত হওয়ার অর্থ অপরাধ প্রমাণিত হওয়া নয়।

‎এ বিষয়ে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন জানান, ছাত্রলীগ নেতা রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ