শিরোনাম
বগুড়া-৫ আসনে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন: সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজনাগেশ্বরীর ভিতরবন্দে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলী, চাইলেন দোয়া ও সমর্থনবীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক শহিদুল হক আর নেইযশোর শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন আটক, পালিয়েছে আরও দুজনমহাদেবপুরে মাওলানা ফছির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসড়ক দুর্ঘটনা প্রতিরোধে পাইকগাছায় নিশ্চার সচেতনতামূলক লিফলেট বিতরণমৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসবআলফাডাঙ্গায় সম্প্রীতির বার্তা নিয়ে ​মণ্ডপে মণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকস্বাধীনতার ৫৫ বছরেও পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি কালীগঞ্জের ১০ গ্রামের মানুষেরবগুড়ায় ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তারআলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, দিলেন আর্থিক অনুদানধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না : স্বরাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার
0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:5 scene:0 humanIn:0;

মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ৬ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গা ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। আগামী শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে, যা তাঁর বাবার ঘর।
বুধবার বিকাল থেকে মৌলভীবাজার শহরের মনু নদীতে দুর্গাদেবীর প্রতিমা বিসর্জন শুরু করেন ভক্তরা।
দেবী দুর্গা এবার এসেছিলেন ঘোড়ায় চড়ে, আর ফিরে গেলেন নৌকায় চড়েই। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো দুর্গার প্রতিমা বিসর্জন। নেচে-গেয়ে দুর্গাদেবীর প্রতিমা বিসর্জন দিয়েছেন ভক্তরা। এর মাধ্যমে এ বছরের মতো শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা।
মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর,জেলা বিএনপির সদস্য, ত্রিনয়নী শিববাড়ির সভাপতি ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রত্যাশী বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলায় ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা সর্বমোট ১,০২২টি পূজামণ্ডপ  এর মধ্যে ৮৯৮টি সার্বজনীন এবং ১২৪টি ব্যক্তিগত পূজামণ্ডপের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। বিসর্জনের সময় শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীসহ স্বেচ্ছাসেবকেরা তৎপর ছিলেন। তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ