শিরোনাম
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটকমাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া : সাজেক সড়কে অবরোধ অব্যাহতব্যাটিং কোচ থেকে আশরাফুলকে অব্যাহতিলালমনিরহাটের সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের সংঘর্ষএইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণাছাতকের দিগলবাক গ্রামে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান এমরান সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিতসুন্দরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনামুন্সীগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত১৫ বছর পর শেরপুরে নিজস্ব জমিতে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধননওগাঁয়  চারটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধনপাঁচবিবিতে ওয়াজ মাহফিলে অর্ধ লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেনপাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

মুন্সীগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মহসিন মিয়ার সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন খান পটু, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবু বকর সিদ্দিক মোল্লা, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. তোতা মিয়া, মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, সদর থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর মাদবর, টঙ্গিবাড়ী থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর সিদ্দিক এবং সিরাজদিখান থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন।

এ ছাড়া গজারিয়া থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির, লৌহজং থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন শেখ বাদল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. কামাল হোসেন, শ্রীনগর থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সামছুজ্জামান, সদর থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক এবং বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা সভায় অংশ নেন।

সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মহসিন মিয়া বলেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটিতে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি চিকিৎসাসেবায় তাঁদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং মুক্তিযোদ্ধা ভাতা শতভাগ প্রদানের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের প্রাপ্য সম্মান ও মর্যাদা শতভাগ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।

সভায় মুক্তিযোদ্ধাদের অধিকার, সুযোগ-সুবিধা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ