শিরোনাম
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটকমাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া : সাজেক সড়কে অবরোধ অব্যাহতব্যাটিং কোচ থেকে আশরাফুলকে অব্যাহতিলালমনিরহাটের সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের সংঘর্ষএইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণাছাতকের দিগলবাক গ্রামে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান এমরান সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিতসুন্দরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনামুন্সীগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত১৫ বছর পর শেরপুরে নিজস্ব জমিতে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধননওগাঁয়  চারটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধনপাঁচবিবিতে ওয়াজ মাহফিলে অর্ধ লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেনপাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

১৫ বছর পর শেরপুরে নিজস্ব জমিতে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

দীর্ঘ ১৫ বছর ধরে বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনার পর অবশেষে নিজস্ব জমিতে অস্থায়ী কার্যালয় পেল বগুড়ার শেরপুর উপজেলার ১০ নম্বর শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় কেনা ২৬ শতাংশ জমিতে নির্মিত নতুন অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় নবনির্মিত অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম কামরুল ইসলাম ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার আমির মাওলানা দবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শাহ বন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকি হেলাল এবং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কাওছার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হওয়ায় নিজস্ব কার্যালয়ের প্রয়োজনীয়তা ছিল। চেয়ারম্যান আবুল কালাম আজাদের উদ্যোগ ও এলাকাবাসীর সহযোগিতায় ২৬ শতাংশ জমি কেনার পর সেখানে অস্থায়ী কার্যালয় নির্মাণ করা হয়। নতুন কার্যালয় চালুর ফলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হলো। নিজস্ব জমিতে অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার এই উদ্যোগকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ