শিরোনাম
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণাছাতকের দিগলবাক গ্রামে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান এমরান সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিতসুন্দরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনামুন্সীগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত১৫ বছর পর শেরপুরে নিজস্ব জমিতে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধননওগাঁয়  চারটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধনপাঁচবিবিতে ওয়াজ মাহফিলে অর্ধ লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেনপাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিততাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীরসোনা-রুপার দাম আরও কমলোসৌদির বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধমাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির

নওগাঁয়  চারটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে চারটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এসব সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

সড়কগুলোর উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ জাহান দিপু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন এবং জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন শাহানা ও সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহাসহ স্থানীয় নেতাকর্মীরা।

নওগাঁ সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় চারটি সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে প্রথম সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৪৫০ মিটার। সড়কটির ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা। ভূতুলিয়া থেকে মাকনা কোমলগোটা সড়কের দৈর্ঘ্য ১ হাজার ৩৫ মিটার, এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা।

এ ছাড়া ভবানীনগর ব্রিজ থেকে নামা কুজাগাড়ী পর্যন্ত ১ হাজার মিটার সড়ক নির্মাণে ব্যয় হবে ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা। অন্যদিকে ভীমপুর বাজার থেকে সোনারপাড়া পর্যন্ত ৮৫০ মিটার সড়ক সংস্কার ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৪১ টাকা।

চারটি সড়কের উন্নয়নকাজ বাস্তবায়িত হলে হাঁসাইগাড়ী ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ