শিরোনাম
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটকমাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া : সাজেক সড়কে অবরোধ অব্যাহতব্যাটিং কোচ থেকে আশরাফুলকে অব্যাহতিলালমনিরহাটের সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের সংঘর্ষএইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণাছাতকের দিগলবাক গ্রামে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান এমরান সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিতসুন্দরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনামুন্সীগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত১৫ বছর পর শেরপুরে নিজস্ব জমিতে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধননওগাঁয়  চারটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধনপাঁচবিবিতে ওয়াজ মাহফিলে অর্ধ লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেনপাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ মাঠে চেয়ারম্যান জহুরুল ইসলামের নিজস্ব উদ্যোগে ও  তারঁ সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান আলোচক ছিলেন সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মুহা. একরামুল হক।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নলডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের চেয়ারম্যান আবুল কাশেম, রামভদ্র আদর্শ শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বানন্দ ইউনিয়ন শাখার আমির  রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক আমানুল্লাহ আমান। 

চেয়ারম্যান  জহুরুল ইসলাম বলেন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার মূল উদ্দেশ্য হলো তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করা। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, চারা গাছ ও ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়েছে। 

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ