শিরোনাম
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটকমাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া : সাজেক সড়কে অবরোধ অব্যাহতব্যাটিং কোচ থেকে আশরাফুলকে অব্যাহতিলালমনিরহাটের সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের সংঘর্ষএইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণাছাতকের দিগলবাক গ্রামে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান এমরান সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিতসুন্দরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনামুন্সীগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত১৫ বছর পর শেরপুরে নিজস্ব জমিতে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধননওগাঁয়  চারটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধনপাঁচবিবিতে ওয়াজ মাহফিলে অর্ধ লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেনপাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

ছাতকের দিগলবাক গ্রামে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান এমরান সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের দিগলবাক গ্রামে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান এমরানের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ছমির উদ্দিনের  বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

দিগলবাক গ্রামের প্রবীণ মুরব্বি হাজী রমজান আলীর সভাপতিত্বে ও হেলাল আহমদের পরিচালনায়

পবিত্র কুরআন তেলাওয়াত করেন আল ফাহিম। 

স্বাগত বক্তব্য রাখেন খলিলুর রহমান রুবেল। এ সময় বক্তব্য রাখেন  মাসুক খান, ইস্কার আলী, ছালেহ আহমদ, ইলিয়াস আলী, রফিক উদ্দিন, আব্দুল বারী, আব্দুস সালাম, সৈয়দ আলী, ফয়েজ উদ্দিন, আব্দুল সত্তার ও কয়ছর আহমদ।

বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান এমরান প্রথমেই দিগলবাক গ্রামের মাওলানা শফিক উদ্দিন সহ সকল মুর্দেগানগণের মাগফিরাত কামনা করে বলেন,আপনারা সবাই জানেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। বর্তমানে আমি ইউনিয়নবাসীর সেবা করতে চাই। নির্বাচিত হলে প্রথমেই জন্মনিবন্ধন-সংক্রান্ত সমস্যাগুলোকে গুরুত্ব দেব। জন্মনিবন্ধন সনদ প্রিন্ট হওয়ার পরও অনেক মানুষ ভুল সংশোধন করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখে জনকল্যাণে কাজ করতে চাই। কারও উপকার করতে পারি আর না পারি, কারও ক্ষতি করব না।

এ সময় উপস্থিত ছিলেন কাওসার খান, তাইজুল ইসলাম, সজিদ আলী, তৈবর আহমদ, তেরাব আলী,মাহবুব আহমেদ, সৈকত ইসলাম, আলা উদ্দিন খান, সেবুল খান, আমির উদ্দিন, মোদ্দাছির, আব্দুল জলিল, মনির মিয়া, দুদু খান, জমির উদ্দিন, আজির খান, পর্তাব খান, আক্তার মিয়া, শরিফ উদ্দিন, 

শাহ আলম নানু,নেছার আহমদ,মুহিবুর রহমান নানু,

মুকুল আহমদ, লিটন আহমদ, আলমগীর ও রাহেলসহ দিগলবাক গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভাপতি হাজী রমজান আলীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উঠান বৈঠকের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ