শিরোনাম
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটকমাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া : সাজেক সড়কে অবরোধ অব্যাহতব্যাটিং কোচ থেকে আশরাফুলকে অব্যাহতিলালমনিরহাটের সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের সংঘর্ষএইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণাছাতকের দিগলবাক গ্রামে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান এমরান সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিতসুন্দরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনামুন্সীগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত১৫ বছর পর শেরপুরে নিজস্ব জমিতে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধননওগাঁয়  চারটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধনপাঁচবিবিতে ওয়াজ মাহফিলে অর্ধ লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেনপাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটের সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের সংঘর্ষ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট
বুড়িমারী সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে বিএসএফ সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী উপজেলার বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস পিলার এলাকায় বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া ও মারধর করেন স্থানীয় বাংলাদেশিরা। অন্যদিকে, বাংলাদেশিদের প্রতিরোধের মুখে বিএসএফের গুলি ও বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে বিএসএফ সদস্যরা সীমান্তের বাংলাদেশ অংশে প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা কৃষকদের মারধরের চেষ্টা করলে স্থানীয়রা একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে তারা বিএসএফ সদস্যদের ধাওয়া করেন এবং কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করা হয় বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফ সদস্যরা বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনার তথ্য নিশ্চিত করেন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহিনুল ইসলাম। তিনি বলেন, গত ২০ অক্টোবর তিনবিঘা করিডোর দিয়ে পারাপারের সময় বাংলাদেশি এক ভ্যানচালককে মারধরের ঘটনায় পতাকা বৈঠক হয়েছিল। ওই বৈঠকে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে দুঃখ প্রকাশ করেছিলেন বিএসএফ সদস্যরা।

তিনি আরও বলেন, শনিবার বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে বিএসএফ ও বাংলাদেশি গ্রামবাসীদের মধ্যে সৃষ্ট ঘটনায় বিএসএফের আহ্বানে বিকেলেই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদপত্রও পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ