শিরোনাম
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটকমাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া : সাজেক সড়কে অবরোধ অব্যাহতব্যাটিং কোচ থেকে আশরাফুলকে অব্যাহতিলালমনিরহাটের সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের সংঘর্ষএইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণাছাতকের দিগলবাক গ্রামে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান এমরান সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিতসুন্দরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনামুন্সীগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত১৫ বছর পর শেরপুরে নিজস্ব জমিতে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধননওগাঁয়  চারটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধনপাঁচবিবিতে ওয়াজ মাহফিলে অর্ধ লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেনপাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

শনিবার (২৪ অক্টোবর) রাতে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ১২ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যে কোনো একদিন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় যে দিনটি নির্ধারণ করে দেবে, সেই দিনেই ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করবে বোর্ডগুলো।চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়, যা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি।

পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ