চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রহমতপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ডেঙ্গুর বিস্তার। রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ জিল্লুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি )চৌধুরী আল মাহমুদ, পৌর ইঞ্জিনিয়ার আবদুল মালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী,উপজেলা এলজিইডি প্রকৌশলী আহছাবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার সহ অন্যান্যরা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সতর্কতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই নয়, সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। তাই নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।






