জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীজ কাশপিয়া তাসরিন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আজাদ আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন ও আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ।
এ ছাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহ আলম, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, পাঁচবিবি নাছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী, সিনিয়র শিক্ষক মোতালেব হোসেন, বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী, পৌর মহিলা দলের সম্পাদক গুলশান আরা গ্যালিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিবস দুটি নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।








