শিরোনাম
চুনারুঘাটে খোয়াই নদীর তীরবর্তী এলাকায় মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানাবগুড়ায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না: আবিদুর রহমান সোহেললবণ পানিতে ডুবছে সুন্দরবন উপকূলীয় নারীদের শরীরডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতমুকসুদপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণসিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা১৮ বছর পর জয়নাল হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবনবগুড়া দুপচাঁচিয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ : প্রাণ গেল এক যাত্রীরশ্রীপুরে বিএনপির নেতা আক্তারুল আলম মাস্টার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিতবিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানাসুন্দরগঞ্জে বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ ও প্রাণনাশের হুমকির অভিযোগধুনটে বেড়েরবাড়ী ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী দুলাল

ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

নীলফামারীর ডিমলা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ৩টায় উপজেলা পরিষদের কনফারেন্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার ওসি (তদন্ত) শাহীন দেওয়ান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মোঃ আতিকুজ্জামান খান, প্রাণিসম্পদ অফিসার (ভিএস) ডাঃ আসাদুজ্জামান আসাদ, ডিমলা থানার হাট বিজিবি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন ডিমলা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. ফরিদুল ইসলাম রানা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্টরা কর্মকর্তারা।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, জেলা বিএনপির মহিলা দলের সাবেক সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, ডিমলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান এবং জামায়াত নেতা ডা. মো ঃ রেজাউল করিম প্রামাণিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক /শিক্ষিকা ও ইউনিয়ন চেয়ারম্যান,গণমাধ্যম কর্মী

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, দেশের জনগণ শান্তি চায়। কিন্তু একটি কুচক্রী মহল দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে। দেশের জনগণ কোনোভাবেই তা মেনে নেবে না। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক নিরাপত্তা এবং বিভিন্ন আইনি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসব সমস্যা সমাধানে প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ নিয়ে আলোচনা করে ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ