শিরোনাম
চুনারুঘাটে খোয়াই নদীর তীরবর্তী এলাকায় মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানাবগুড়ায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না: আবিদুর রহমান সোহেললবণ পানিতে ডুবছে সুন্দরবন উপকূলীয় নারীদের শরীরডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতমুকসুদপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণসিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা১৮ বছর পর জয়নাল হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবনবগুড়া দুপচাঁচিয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ : প্রাণ গেল এক যাত্রীরশ্রীপুরে বিএনপির নেতা আক্তারুল আলম মাস্টার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিতবিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানাসুন্দরগঞ্জে বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ ও প্রাণনাশের হুমকির অভিযোগধুনটে বেড়েরবাড়ী ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী দুলাল

লবণ পানিতে ডুবছে সুন্দরবন উপকূলীয় নারীদের শরীর

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

সুন্দরবন উপকূলের মানুষের কাছে লবণাক্ততা, ঘূর্ণিঝড় আর সুপেয় পানির সংকট এখন নিত্যদিনের যন্ত্রণা। তবে এই যন্ত্রণা সবচেয়ে বেশি সইতে হচ্ছে নারীদের। কয়রা উপজেলায় এখন ঘরে ঘরে নারীদের চর্মরোগ। পুরুষের তুলনায় এই রোগে নারীরাই বেশি আক্রান্ত হচ্ছেন।

কারণটা লুকিয়ে আছে লবণ পানিতে। নদীতে মাছ ধরা, চিংড়ির ঘেরে কাজ করা, সংসারের কাজ করা – সব কিছুতেই নারীদের দিনের বেশিরভাগ সময় লবণ পানিতে থাকতে হয়। পানি শুকিয়ে গেলেও শরীরে লবণ লেগে থাকে। দিনের পর দিন এই লবণাক্ত পানির সংস্পর্শে ত্বক ফেটে যাওয়া, চুলকানি, ঘা, অ্যালার্জি আর নানা ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে।

২০২৩ সালে প্রকাশিত এক গবেষণায় খুলনার মোংলা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২৫০ জন নারীর তথ্য বিশ্লেষণ করা হয়। সেখানে দেখা যায়, মোংলার ১৪৩ জন এবং শ্যামনগরের ১১৭ জন নারী চর্মরোগে ভুগছেন। এদের মধ্যে শ্যামনগরের ১২ দশমিক ৩১ শতাংশ নারী চর্মরোগ, ত্বক ফেটে যাওয়া ও কালো দাগ হওয়ার মতো সমস্যায় ভুগছেন।

আরেকটি গবেষণায় দেখা গেছে, কয়রার গড়বাড়িয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় নারীদের মাসিকের সময় পরিচ্ছন্নতার বড় সংকট রয়েছে। গবেষণায় ১২ দশমিক ৩ শতাংশ নারী মাসিকের সময় কাপড় ব্যবহার করেন এবং লবণাক্ত পানি দিয়ে ধুয়ে তা পুনরায় ব্যবহার করেন। চিকিৎসকদের মতে, নিরাপদ পানি ও স্যানিটারি ন্যাপকিনের অভাবে নারীদের প্রজনন স্বাস্থ্যও ঝুঁকিতে পড়ছে।

শুধু চর্মরোগই নয়, লবণাক্ত পানির কারণে নারীদের উচ্চ রক্তচাপ, গর্ভকালীন জটিলতা, খাবারে অরুচিসহ নানা সমস্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন উপকূলে চর্মরোগের সমস্যাটি কেবল চিকিৎসার বিষয় নয়, এটি নিরাপদ পানির সংকট, জলবায়ু পরিবর্তন আর নারীদের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উপকূলের অনেক এলাকায় খাবার পানির জন্য মানুষকে দূরদূরান্তে ছুটতে হয়। কোথাও পানি পাওয়া গেলেও তাতে লবণের পরিমাণ বেশি থাকে।

এ অবস্থায় সুন্দরবন উপকূলের নারীদের জন্য নিরাপদ পানি, সচেতনতা আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। লবণাক্ততা কমবে কবে, কেউ জানে না। কিন্তু নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আজই ব্যবস্থা নিতে হবে, নইলে এই ক্ষত আরও গভীর হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ