হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় খোয়াই নদীর পাশে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৪ টার দিকে এই অভিযান পরিচালনা করে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার। অভিযানে চুনারুঘাট থানা পুলিশ সহযোগিতা করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুনারুঘাট পৌরসভার মধ্য আমকান্দি স্লুইসগেট সংলগ্ন স্থানে খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকায় অনুমতি ব্যতীত মাটি কর্তনের অভিযোগে উপজেলার আমরোড বনগাঁও এলাকার লুৎফর রহমানের পুত্র মনজুর রহমান রাতুল (৩৫)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চুনারুঘাটে খোয়াই নদীর তীরবর্তী এলাকায় মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা







