শিরোনাম
চুনারুঘাটে খোয়াই নদীর তীরবর্তী এলাকায় মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানাবগুড়ায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না: আবিদুর রহমান সোহেললবণ পানিতে ডুবছে সুন্দরবন উপকূলীয় নারীদের শরীরডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতমুকসুদপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণসিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা১৮ বছর পর জয়নাল হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবনবগুড়া দুপচাঁচিয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ : প্রাণ গেল এক যাত্রীরশ্রীপুরে বিএনপির নেতা আক্তারুল আলম মাস্টার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিতবিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানাসুন্দরগঞ্জে বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ ও প্রাণনাশের হুমকির অভিযোগধুনটে বেড়েরবাড়ী ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী দুলাল

মুকসুদপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খেসারী, মসুর, গম ও বোরো ধান (উফশী) ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু,

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ প্রমূখ।

এসময় উপজেলার একটি পৌরসভা ও ১৬ টি ইউনিয়নের ১৮০০ জন কষককে ধানের বীজ, ২২০ জন কৃষককে গমের বীজ, ১৫০ জন কৃষককে মসুরের বীজ, ২৯০ জন কৃষককে খৈসারী বীজ ও সার বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ