শিরোনাম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদনপাঁচবিবিতে নিজ হাতে আগাছা কেটে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসকশ্রীনগরে বসতঘরে আগুন নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসলালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংসসিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধনকুড়িগ্রাম বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমানের নাম ঘোষণাচুনারুঘাটে ক্ষেতের বেড়া থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধারনাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলামনাটোরে পুলিশ পরিদর্শক থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পাওয়ায় র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপাররাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণআলফাডাঙ্গায় সেরা তিন সমবায়ীকে সন্মাননা প্রদান

পাঁচবিবিতে নিজ হাতে আগাছা কেটে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া এলাকার ঐতিহ্যবাহী লকমা জমিদার বাড়ি চত্বরে নিজ হাতে আগাছা কেটে এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

উপজেলা প্রশাসন, পৌরসভা, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বিডি ক্লিনের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় জমিদার বাড়ির আশপাশের ঝোপঝাড়, আগাছা, দুর্গন্ধযুক্ত পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

অভিযানের উদ্বোধনকালে জেলা প্রশাসক উপস্থিত স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেন। তিনি বলেন, বাড়ির আশপাশ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ময়লা-আবর্জনা ও জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টনসহ উপজেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিডি ক্লিনের সদস্যরা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ