শিরোনাম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদনপাঁচবিবিতে নিজ হাতে আগাছা কেটে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসকশ্রীনগরে বসতঘরে আগুন নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসলালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংসসিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধনকুড়িগ্রাম বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমানের নাম ঘোষণাচুনারুঘাটে ক্ষেতের বেড়া থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধারনাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলামনাটোরে পুলিশ পরিদর্শক থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পাওয়ায় র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপাররাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণআলফাডাঙ্গায় সেরা তিন সমবায়ীকে সন্মাননা প্রদান

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ৩ মিনিট

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি এবং ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় চেয়ারম্যান মো. খাইরুল আলম রফিক ও মহাসচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটি ৯ নভেম্বর ২০২৬ থেকে আগামী ৮ নভেম্বর ২০২৭ পর্যন্ত এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। কুমিল্লা জেলায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই নবগঠিত কমিটির অন্যতম লক্ষ্য।

উপদেষ্টা পরিষদ

কুমিল্লা জেলা ইউনিটের সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। তাঁরা হলেন—

১. দেলোয়ার হোসেন, জেলা প্রতিনিধি, দৈনিক সরেজমিন বার্তা। ২. আবুল হাসনাত বাবুল, সম্পাদক, দৈনিক আমোদ পত্রিকা। ৩. ওমর ফারুকী তাপস, প্রধান সম্পাদক, সিটিভি নিউজ। ৪. হারিসুর রহমান, স্টাফ রিপোর্টার, দৈনিক মাতৃছায়া। ৫. মো. আলমগীর হোসেন, ব্যুরো প্রধান, কুমিল্লা, দৈনিক বাংলাদেশ কণ্ঠ।

কার্যকরী কমিটি

৩৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নেতৃত্বে রয়েছেন—

সভাপতি: মো. নুরুল ইসলাম, বার্তা সম্পাদক, দৈনিক ডাক প্রতিদিন।

সাধারণ সম্পাদক: মোসা. সালমা আক্তার, স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলার নবকণ্ঠ।

সহ-সভাপতি:

মো. শাহীন মিয়া, জেলা প্রতিনিধি (দক্ষিণ), ইসলামিক টিভি।

মো. মামুনুর রশীদ সরকার, চান্দিনা-বুড়িচং প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক।

মো. জাকির হোসেন, চান্দিনা প্রতিনিধি, দৈনিক নয়া দিগন্ত।

মো. রকিব উদ্দিন ভূঁইয়া তুহিন, চান্দিনা প্রতিনিধি, দৈনিক মানবজমিন।

মো. ইলিয়াস হোসাইন, কুমিল্লা প্রতিনিধি, দৈনিক সরেজমিন বার্তা।

যুগ্ম সাধারণ সম্পাদক: মাছুম বিল্লাহ (তুহিন), স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক কুমিল্লার সময়।

সাংগঠনিক সম্পাদক: স্বপন মজুমদার, বড়ুরা প্রতিনিধি, দৈনিক ডাক প্রতিদিন।

সহ-সাংগঠনিক সম্পাদক: শাহ সাহিদ উদ্দিন, স্টাফ রিপোর্টার, দৈনিক আলোকিত সকাল এবং মো. আনহাফ তিহামী, স্টাফ রিপোর্টার, দৈনিক প্রতিদিনের সংবাদ।

অর্থ সম্পাদক: জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের সময়।

দপ্তর সম্পাদক: মো. কামরুজ্জামান, জেলা প্রতিনিধি (দক্ষিণ), দৈনিক মুক্তখবর।

প্রচার সম্পাদক: মো. শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৈনিক দেশের পত্র।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো. আবদুর রব লাভলু, চৌদ্দগ্রাম প্রতিনিধি, মানবকণ্ঠ।

প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক: মো. সফিউল আলম, স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের সময়।

সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো. ইব্রাহীম খলিল, কুমিল্লা মহানগর প্রতিনিধি, সাপ্তাহিক কুমিল্লার সময়।

সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: কাউছার আহম্মেদ, তিতাস প্রতিনিধি, দৈনিক ডাক প্রতিদিন।

ধর্ম বিষয়ক সম্পাদক: মো. সাহাব উদ্দিন, নাঙ্গলকোট প্রতিনিধি, সাপ্তাহিক কুমিল্লার সময়।

মহিলা বিষয়ক সম্পাদিকা: মুন্নী আক্তার, স্টাফ রিপোর্টার, দৈনিক স্বাধীন সংবাদ।

মানবাধিকার বিষয়ক সম্পাদক: কাজী শাকিল আহমেদ, দেবিদ্বার প্রতিনিধি, দৈনিক নয়া কণ্ঠ।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আরও ১৫ জন গণমাধ্যমকর্মীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন— মো. এমদাদুল হক, শাহজালাল ভূঁইয়া সজিব, মেহেদী হাসান, ইকরাম হোসেন, অনিক কুমার, আসাদুজ্জামান, মো. আলেক হোসেন, মো. রনি, মো. লিটন, মো. কাজী সেলিম, মো. রাসেল ও জামাল হোসেনসহ অন্যান্য সদস্য।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, কুমিল্লা অঞ্চলে সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অন্যায় প্রতিরোধ, তাঁদের অধিকার সংরক্ষণ এবং পেশাগত মানোন্নয়নে এই কমিটি ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদী।

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় নবগঠিত কুমিল্লা জেলা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ