শিরোনাম
বিশ্ববাজারে তেলের দামে বড় পতনগাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ : সরকারি ব্যয়ে কঠোর নির্দেশনাআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার প্রত্যর্পণ এগিয়ে নেয়া হবে: রণধীর জয়সওয়ালষষ্ঠ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই-রোবটিক্স১৫ দিনেও আগুন নেভেনি উখিয়ার সেই কূপেপেট্রোল পাম্পে ভয়ঙ্কর জালিয়াতি !সারাদেশে নাশকতা ঠেকাতে কড়া নির্দেশনা আইজিপিরতারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকশ্রীপুরে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণসাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদনপাঁচবিবিতে নিজ হাতে আগাছা কেটে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসকশ্রীনগরে বসতঘরে আগুন নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

১৫ দিনেও আগুন নেভেনি উখিয়ার সেই কূপে

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

মঙ্গলবার (১০ নভেম্বর) নয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পেট্রোলিয়াম ভূতাত্ত্বিক ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার ওহিদুল ইসলাম। তিনি জানান, গ্যাস নির্গমনের প্রথম দিনের তুলনায় বর্তমান প্রবাহের কোনো হেরফের হয়নি। শুরুতে ধারণা করা হয়েছিল, মাটির অগভীরে থাকা ছোট কোনো গ্যাসের পকেট থেকে এই প্রবাহ তৈরি হলে সময়ের সঙ্গে তা কমে আসবে। কিন্তু ১৫ দিন পর্যবেক্ষণের পরও প্রবাহ অপরিবর্তিত রয়েছে।

এ পরিস্থিতিতে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে কারিগরি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বিশেষজ্ঞরা। হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, ‘অনিয়ন্ত্রিত গ্যাসপ্রবাহ বন্ধ করাই এখন প্রথম কাজ। আরও অনুসন্ধান পরে করা হবে। একে এভাবে জ্বলতে দেওয়া যায় না।’

ঘটনাস্থলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে সেখানে গ্যাস জমা থাকার উপযোগী কাঠামো রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাওলাদার ওহিদুল ইসলামের ভাষ্য, ওই এলাকার শিলার গঠন বাংলাদেশের এমন কয়েকটি অঞ্চলের সঙ্গে মিল রয়েছে, যেখানে ইতিমধ্যে গ্যাসের মজুত আবিষ্কৃত হয়েছে।

তবে এই মিলের ভিত্তিতে সেখানে বাণিজ্যিক গ্যাসের মজুত রয়েছে বলে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ভূগর্ভে কী পরিমাণ গ্যাস রয়েছে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না, তা নির্ধারণে বিস্তারিত ভূতাত্ত্বিক জরিপ ও বিনিয়োগ প্রয়োজন হবে।

এদিকে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন ১৫ দিন ধরে জ্বলছে। দীর্ঘ সময় পার হলেও গ্যাসের প্রবাহে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ