শিরোনাম
বিশ্ববাজারে তেলের দামে বড় পতনগাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ : সরকারি ব্যয়ে কঠোর নির্দেশনাআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার প্রত্যর্পণ এগিয়ে নেয়া হবে: রণধীর জয়সওয়ালষষ্ঠ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই-রোবটিক্স১৫ দিনেও আগুন নেভেনি উখিয়ার সেই কূপেপেট্রোল পাম্পে ভয়ঙ্কর জালিয়াতি !সারাদেশে নাশকতা ঠেকাতে কড়া নির্দেশনা আইজিপিরতারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকশ্রীপুরে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণসাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদনপাঁচবিবিতে নিজ হাতে আগাছা কেটে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসকশ্রীনগরে বসতঘরে আগুন নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

সারাদেশে নাশকতা ঠেকাতে কড়া নির্দেশনা আইজিপির

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ (এসপি) বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ছন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঠেকাতে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি। বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনাও দিয়েছেন তিনি।

রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।

আইজিপি পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার কথা বলেন। তবে কোনোভাবেই নিরপরাধ সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন সেই ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সেসঙ্গে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ