মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক শীর্ষ সম্মেলন (কপ-৩১)এর আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক আগের দিন এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।








