শিরোনাম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদনপাঁচবিবিতে নিজ হাতে আগাছা কেটে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসকশ্রীনগরে বসতঘরে আগুন নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসলালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংসসিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধনকুড়িগ্রাম বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমানের নাম ঘোষণাচুনারুঘাটে ক্ষেতের বেড়া থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধারনাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলামনাটোরে পুলিশ পরিদর্শক থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পাওয়ায় র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপাররাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণআলফাডাঙ্গায় সেরা তিন সমবায়ীকে সন্মাননা প্রদান

লালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলা ও টাকা লেনদেনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গত (১০ নভেম্বর) ২০২৬ইং কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী বটতলা রাধাগোবিন্দ মন্দিরের পাশে ডিবি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে অপর চারজনকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বকুল রায় (২৩), সাগর চন্দ্র রায় (২৪), গোপাল চন্দ্র রায় (২৩), এরশাদুল হক (৪০), নাজমুল হক (২৮), মাইদুল ইসলাম (৩৮) ও মিলন সরকার (৩৭)।

ডিবি পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোনে Bee999, KG999, Joya777, Crickex, TK999.com, Babu88.com-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট পাওয়া গেছে। এ ছাড়া নগদ ও বিকাশে টাকা লেনদেনের তথ্যও পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ