শিরোনাম
মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানাইরানের স্থলপথের বাণিজ্য সীমিত করতে চায় যুক্তরাষ্ট্রআলফাডাঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতবড়াইগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাগোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণনিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিতশেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিকমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতাসুন্দরবনের নদীতে বিষ, বিপন্ন লাখো প্রাণমৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আলফাডাঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

​শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী অংশ নেন। দেশপ্রেম ও বিপ্লবের চেতনায় মুখর হয়ে ওঠা র‍্যালিটি আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন প্রমুখ।

এসময় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ