শিরোনাম
পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতবড়াইগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাগোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণনিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিতশেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিকমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতাসুন্দরবনের নদীতে বিষ, বিপন্ন লাখো প্রাণমৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতরাউজান সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণমহম্মদপুরে ১০৬তম লাঠিখেলায় হাজারো দর্শকের উপচে পড়া ভিড়!পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ