চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমি আল মাহমুদ চৌধুরী, গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোক,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসহাক আলী,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী ইউসুফ আলী,আইসিটি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমেদ,রহনপুর পৌর সাবেক মেয়র তারিক আহমেদ, রহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মুনিরুজ্জামান সোহরাব, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, জামায়াতী ইসলামীর নেতা তরিকুল ইসলাম বকুল, প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রীরা ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব এবং জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় চেতনা ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।








