শিরোনাম
হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী৭ নভেম্বরের চেতনায় গণতন্ত্র ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কুড়িগ্রাম জেলা বিএনপিরমহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানাইরানের স্থলপথের বাণিজ্য সীমিত করতে চায় যুক্তরাষ্ট্রআলফাডাঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতবড়াইগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাগোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণনিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিতশেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিকমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা

আজকের রাশিফল : রোববার ৮ নভেম্বর, ২০২৬

প্রকাশ:
পড়তে সময় লাগবে ৪ মিনিট

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে উপকারে আসতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে। কোনো অনুষ্ঠানে প্রশংসা বা সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে মনের আশা পূরণ হতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সৃজনশীল কাজে নতুন উদ্যম পাবেন। যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : কোনো পুরোনো পরিকল্পনা নতুনভাবে বাস্তবায়নের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পেতে পারে। ব্যবসায় নতুন ক্রেতা বা সহযোগী যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। মানসিক অস্থিরতা কমে আত্মবিশ্বাস বাড়বে। বিনোদনের সুযোগও মিলতে পারে। যাত্রা শুভ।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : কোনো আটকে থাকা বিষয়ে হঠাৎ অগ্রগতির খবর পেতে পারেন। পরিচিত কারও মাধ্যমে নতুন সুযোগ তৈরি হবে। অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। পরিবারের ছোটদের নিয়ে আনন্দের সময় কাটবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। নিজের কোনো প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। যাত্রা মধ্যম।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) : সামাজিক কোনো আয়োজনে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। সেখানে গুরুত্বপূর্ণ কারও সঙ্গে পরিচয় হবে। পড়াশোনা বা দক্ষতা বাড়ানোর কাজে সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে প্রশংসা পেতে পারেন। প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হলেও তা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যাত্রা শুভ।

মিথুন (২১ মে-২০ জুন) : আর্থিক বিষয়ে নতুন সম্ভাবনার দেখা মিলতে পারে। পুরোনো কোনো পাওনা আদায়ের পথ সহজ হবে। ব্যবসায়িক কাজে লাভের সুযোগ রয়েছে। পরিবারের কোনো সদস্যের পরামর্শ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কাজে আসবে। বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। মানসিকভাবে আত্মবিশ্বাস বাড়বে। যাত্রা শুভ।

কর্কট (২১ জুন-২১ জুলাই) : হঠাৎ কোনো দায়িত্ব এসে ব্যস্ততা বাড়িয়ে দিতে পারে। কাজের চাপে কাছের মানুষের প্রতি সময় কম দিতে হতে পারে। পারিবারিক কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত চিন্তা না করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। বিশ্রামের দিকে নজর দিন। যাত্রা মধ্যম।

সিংহ (২২ জুলাই-২১ আগস্ট) : আপনার কোনো সিদ্ধান্তের কারণে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ লাভজনক হবে। কর্মক্ষেত্রে অবস্থান শক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে স্বস্তি পাবেন। প্রিয়জনের সঙ্গে আনন্দঘন সময় কাটবে। সামাজিক পরিসরে সম্মান ও পরিচিতি বাড়তে পারে। যাত্রা শুভ।

কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর) : পরিবারের কোনো সদস্যকে ঘিরে আনন্দের সংবাদ আসতে পারে। বাড়িতে অতিথির আগমন ঘটবে। কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে কিছুটা সুবিধা পাবেন। নিজের পছন্দের কাজে সময় দেওয়ার সুযোগ মিলবে। তবে অন্যের দায়িত্ব নিজের ওপর নেওয়ার আগে ভেবে নিন। যাত্রা মধ্যম।

তুলা (২১ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়তে পারেন। কাছের মানুষের কথায় আবেগপ্রবণ না হয়ে বাস্তবতা বিবেচনা করুন। অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে ছোটখাটো ভুল নিয়ে অস্বস্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র সামলে রাখুন। শরীরের প্রতি যত্নশীল থাকুন। যাত্রা অশুভ।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : দীর্ঘদিন ধরে অপেক্ষা করা কোনো সুযোগ অবশেষে সামনে আসতে পারে। নিজের যোগ্যতা কাজে লাগিয়ে বিশেষ সাফল্য অর্জন করবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পাবেন। প্রণয়ের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ধর্মীয় কাজে মনোযোগ বাড়বে। যাত্রা শুভ।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : দূরের কোনো জায়গা থেকে ভালো সংবাদ পেতে পারেন। শিক্ষার্থীরা নিজেদের পরিশ্রমের ফল পাবেন। নতুন কোনো বিষয়ে আগ্রহ তৈরি হবে। ব্যবসায়িক কাজে ব্যস্ততা বাড়লেও লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দঘন সময় কাটবে। তবে অতিরিক্ত ব্যয়ের কারণে পরে চাপ তৈরি হতে পারে। যাত্রা মধ্যম।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : বাড়িঘর বা সম্পত্তি সংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হতে পারে। পারিবারিক সিদ্ধান্তে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পেশাগত ক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয়ের জন্য ভালো কোনো পরিকল্পনা করতে পারেন। আত্মীয়ের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। মানসিকভাবে স্বস্তি অনুভব করবেন। যাত্রা শুভ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ