শিরোনাম
পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতবড়াইগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাগোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণনিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিতশেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিকমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতাসুন্দরবনের নদীতে বিষ, বিপন্ন লাখো প্রাণমৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতরাউজান সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণমহম্মদপুরে ১০৬তম লাঠিখেলায় হাজারো দর্শকের উপচে পড়া ভিড়!পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

বগুড়ার শেরপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক, উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ