শিরোনাম
পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতবড়াইগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাগোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণনিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিতশেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিকমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতাসুন্দরবনের নদীতে বিষ, বিপন্ন লাখো প্রাণমৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতরাউজান সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণমহম্মদপুরে ১০৬তম লাঠিখেলায় হাজারো দর্শকের উপচে পড়া ভিড়!পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, দেশাত্মবোধক গান ও প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

​শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন-এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে প্রথম পর্বে একটি আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত হিসেবে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকার কথা ছিল। বিশেষ কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেননি।

বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

​এরপর সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে দ্বিতীয় দফায় আরেকটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন ও অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। এতে উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

​আলোচনা সভা শেষে দুপুর ১২টায় একটি মনোজ্ঞ দেশাত্মবোধক গানের অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা উপস্থি দর্শক ও অতিথিদের দারুণভাবে আনন্দ দেয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ