শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতিতিন ম্যাচ নিষিদ্ধ নেইমারআকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিতসুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীনাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বানপল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশকমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টীয় মর্যাদায় সৎকারশ্রীনগরে  বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা  অনুষ্ঠিতবাংলাদেশ দ্বিতীয় সুন্দরবন নিঝুম দ্বীপ: নদী ভাঙনের মুখেও পর্যটকদের উপচে পড়া ভিড়রাজাপুর সেতুর অসম্পূর্ণ প্রকল্প সমাপ্তির সিদ্ধান্ত, নতুন প্রকল্পের অপেক্ষায় দক্ষিণ কুলাউড়াবগুড়া শেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

পাবনায় বাংলাদেশ ব্যাংক ঘোষিত পুনঃ অর্থায়ন স্কিম বাস্তবায়নে টাউন হল সভা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত দশ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির লক্ষ্যে তিন হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম এর কার্যকর প্রচার প্রচারণা ও সফল বাস্তবায়নের লক্ষ্যে এক টাউনহল সভা ২৮ অক্টোবর, ২০২৬, বুধবার পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

 সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংক রাজশাহী এর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার , পাবনা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী এবং  অগ্রণী ব্যাংক  পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহামমদ ফজলুল করিম, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর পরচালক মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পাবনা শাখা এবং অগ্রণী ব্যাংক পিএলসি, পাবনা আঞ্চলিক কার্যালয় লীড ব্যাংক হিসাবে এ অনুষ্ঠানের সমন্বয় করে।

অনুষ্ঠানে পাবনা এলাকায় পরিচালিত তফসিলী ব্যাংকের ২৭ (সাতাশ)  জন কৃষি/এসএমই উদ্যোক্তাদের মাঝে পুনঃ অর্থায়ন স্কিম এর–২,৭০,০০,০০০/- (দুই কোটি সত্তর লক্ষ)  টাকার মঞ্জুরীপত্র এবং চেক বিতরণ করা হয়।

সভায় পাবনা এলাকায় কর্মরত তফসিলী ব্যাংকের কর্মকর্তা ও ব্যবস্থাপক এবং তিন শতাধিক কৃষি/এসএমই উদ্যোক্তা,  অংশগ্রহণ করেন। এছাড়া পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদ্প্তর, মৎস্য অধিদপ্তর, বিএডিসি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং  যুব উন্নয়ন অধিদ্প্তর এর প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ