শিরোনাম
কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকেরবেনাপোল-পেট্রাপোল বন্দরে আট দিন ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরুমুন্সীগঞ্জে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিতসিপাহিপাড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান : দুই প্রতিষ্ঠানকে জরিমানাআলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ গুদামসহ ৯ দোকান ভস্মীভূত : ক্ষতি ২ কোটি টাকানাটোর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে ছাতকে ছাত্রলীগের ঝটিকা মিছিলের অভিযোগ, দুই কর্মী আটককমলগঞ্জে ধলাই নদীতে শতবর্ষী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢলগোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়: মাদ্রাসাশিক্ষক আটকজাইমা রহমানের জন্মদিনে শেরপুরে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলডিমলায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনমান্দায় ঐতিহ্যবাহী বেহুলা গানের আসর, লোকসংস্কৃতি রক্ষার আহ্বান

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আট দিন ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

যশোরে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন বন্ধ থাকার পর যশোরের বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় পুরোদমে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র জানান, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ পথে নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

তবে ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কাজ স্বাভাবিক ছিল। পণ্য খালাস শেষে ভারতীয় ট্রাকগুলো নিজ দেশে ফিরে যায়।এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় শনিবার (২৪ অক্টোবর) দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হলেও সার্ভার সমস্যার কারণে কার্যক্রম ব্যাহত হয়। ওই দিন ভারত থেকে ৬২ ট্রাক পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে ৩৬ ট্রাক পণ্য রপ্তানি হয় বলে জানান রোমেন মিত্র।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, রোববার সকাল থেকে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টম হাউসের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। দীর্ঘ ছুটির কারণে সীমান্তের দুই পাশে পণ্যবাহী ট্রাকের জট সৃষ্টি হয়েছিল। বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় সেই জট কমতে শুরু করেছে।

তিনি আরও জানান, বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজে প্রায় দুই হাজার হ্যান্ডলিং শ্রমিক যোগ দিয়েছেন। পাশাপাশি ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানান, শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও সার্ভার সমস্যার কারণে তা স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। তবে রোববার থেকে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

তিনি আরও জানান, ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। ব্যবসায়ীরা যাতে দ্রুত আমদানি করা পণ্য খালাস নিতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ