শিরোনাম
মুন্সীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ফায়ার সার্ভিসের পরিদর্শন, দেওয়া হচ্ছে অগ্নিনিরাপত্তা পরামর্শসাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রীএক নির্বাচনী আসনে ৭০ প্রার্থীচাঁদাবাজদের কোনো জায়গা পাথরঘাটায় নাই: চিফ হুইপআওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে বিএনপি : জামায়াত আমিরইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলাউত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দামইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প !শূন্যে গাড়ি ভাসালেন ইলন মাস্কমেটার নতুন এআই মডেল আরও উন্নত হলোঢাকার মোহাম্মদপুরে যুব কণ্ঠ সোসাইটির ত্রান বিতরণকুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু : স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যাশা

জাপানে মূল্যস্ফীতি বাড়ার আভাস

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বৃদ্ধি হওয়া জ্বালানির দাম পরিবারগুলোর ওপর পড়ায় সেপ্টেম্বরে জাপানের মূল ভোক্তা মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। গতকাল শুক্রবার প্রকাশিত রয়টার্সের এক জরিপে এ ইঙ্গিত মিলেছে। জ্বালানিযুক্ত কিন্তু তাজা খাদ্যপণ্য বাদ দিয়ে হিসাব করা দেশব্যাপী মূল ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে ২ দশমিক ১ শতাংশ বেড়েছে বলে ১৫ অর্থনীতিবিদের জরিপে প্রত্যাশা করা হয়েছে। আগস্টে এটি ছিল ১ দশমিক ৭ শতাংশ।

এটি সত্য হলে ডিসেম্বরের পর এই প্রথম মূল মূল্যস্ফীতি ব্যাংক অব জাপানের (বিওজে) ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে উঠবে। মিজুহো সিকিউরিটিজের বাজার অর্থনীতিবিদ রিওসুকে কাতাগি বলেন, ইরানের পরিস্থিতির অবনতির মধ্যে চাল বাদে অন্যান্য খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামের বৃদ্ধি বাড়বে হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত আলাদা তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরে জাপানের পাইকারি মূল্যস্ফীতি বার্ষিক ভিত্তিতে ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। আগের মাসের তুলনায় এটি কম হলেও মূল্যচাপ অব্যাহত থাকার বিষয়টি স্পষ্ট করেছে, যা বিওজের সুদের হার শিগগির আবার বাড়ানোর বাজার-প্রত্যাশাকে উসকে দিচ্ছে।

এ মাসেই বিওজে ইঙ্গিত দিতে পারে, মৌলিক মূল্যস্ফীতি প্রায় ২ শতাংশ লক্ষ্যে পৌঁছেছে, যা আগামী কয়েক মাসে আবার সুদের হার বাড়াতে তাদের প্রস্তুতির কথাই তুলে ধরবে। তবে ২৯-৩০ অক্টোবরের নীতিনির্ধারণী বৈঠকে আবার হার বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনেকেই সতর্ক। সূত্র: রয়টার্স

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ