শিরোনাম
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিতখুলনায় জাতীয় সমবায় দিবস পালিতচলে গেলেন ১২০ বছরের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি মোহাম্মদ জসিম শেখচলনবিল বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে: এমপি আইনুল হকমহম্মদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতআলফাডাঙ্গায় শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা পেলেন তাজমিনউর রহমান তুহিনমুন্সীগঞ্জে কুন্ডের বাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও সন্ত্রাসবিরোধী সমাবেশমুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনাটোরে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতএজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালাডিমলায় সমবায় দিবস উদযাপন

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধ, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ও নিরাপদ ব্যাংকিং সেবার মানোন্নয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর কক্সবাজার শাখার উদ্যোগে এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সমন্বয়ে “এজেন্ট আউটলেটগুলোতে জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের প্রধান মোঃ ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক(এফআইডি) মো. আলী হোসেন ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান আব্দুল নাসের। স্বাগত বক্তব্য দেন কক্সবাজার শাখাপ্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন খান।

কর্মশালায় এজেন্ট ব্যাংকিংয়ের নীতিমালা, দায়িত্ব ও কর্তব্য, কমপ্লায়েন্স, জালিয়াতি শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহকের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালা অনুসরণ, সতর্কতার সঙ্গে লেনদেন পরিচালনা এবং সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ