করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। ৫৫তম জাতীয় সমবায় দিবস রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকাল ১১টায় ডিমলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদে চত্বরে জাতীয় কাকা উত্তরণের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ হলরুমে দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক, বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এমপি, বিশেষ অতিথি উপজেলা বিএনপির গোলাম রাব্বানী প্রধান, ডিমলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেডের চেয়ারম্যান ,সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক সেলিম ও বিএসসি শিক্ষক স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমল উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল আলম, উপজেলা বিএনপি সাবেক সভাপতি রইসুল আলম চৌধুরী,উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন উপজেলা সেক্রেটারি কাজী রকোনুজ্জামান বকুল, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের ও গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রগতিতে সমবায় সমিতিগুলোর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব।
অনুষ্ঠানে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গোলাম রব্বানী প্রধান ও ইয়াং লাইট সমবায় সমিতির পরিচালক মোঃ রফিক বিন আল আজীরসহ একাধিক সমিতির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় ডিমলা উপজেলার বিভিন্ন সমবায় সমিতির পরিচালক, সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







