চলে গেলেন সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি মোহাম্মদ জসিম শেখ। সে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সীমান্তবর্তী গ্রাম ফতেপট্টিতে ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি সদ নিষ্ঠাবান ছিলেন। সর্বজন স্বীকৃত এক ভালো মানুষ ছিলেন। এই ১২০ বছরের ভিতর তার কোন জটিল কোন রোগ ছিল না। সমাজের সবাই তাকে শ্রদ্ধার সাথে ভালোবাসতো । জসিম সাহেব গত দুইদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় । দুইদিন চিকিৎসা শেষে গতকাল শনিবার (০৭-১১-২০২৬ ইং) ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থা মারা যান।
তিনি মৃত্যুর সময় দশ ছেলে মেয়ে অনেক আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুতে শুধু তার গ্রাম নয় একটি ইউনিয়ন ব্যাপী শোকের মাতম চলছে। সত্যই তার মত এত ভালো মানুষ বর্তমানে খুব কম মিলে। তিনি চালাকি, সঠতা, চতুরতা, কাউকে ঠকানো এগুলো তিনি বুঝতেন না। তিনি সমাজসেবা কাজে অনেক জমি জমা দান করে গেছেন। তার জীবন দশায় কেউ বলতে পারবেন না যে সে জীবনে একটা মিথ্যা কথা বলেছেন। সত্যিই এরকম মানুষের জন্য এখনো দুনিয়াটা মহান আল্লাহ টিকিয়ে রেখেছেন। হাজারো মানুষের উপস্থিতিতে আজ বেলা দশটায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়।







