বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে আত্মনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক।
তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব অপরিসীম। দেশকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোববার দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাড়াশ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল খাঁন, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদাত হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উল্লেখ্য সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন শিহাব।







