শিরোনাম
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদনযুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসে সরকারি কর্মচারীসহ ৭ জন রিমান্ডেনভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরাপ্যারিসসহ বিভিন্ন শহরে সংঘর্ষইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩ শতাধিক হুথি যোদ্ধা নিহতশাদাব বীরত্বে পাকিস্তানের জয়নাটকে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি : নীহাআমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণকুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকেরবেনাপোল-পেট্রাপোল বন্দরে আট দিন ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরুমুন্সীগঞ্জে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিতসিপাহিপাড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান : দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাউজানে গাউসিয়া কমিটি পশ্চিম ডাবুয়া শাখার আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডাবুয়া ইউনিট শাখার ব্যবস্থাপনায়, এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় হযরত খাজা আব্দুর রহমান চৌহরভী, হাদীয়ে দ্বীনে মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ কারী সৈয়দ আহমদ শাহ সিরিকোটি ও গাউছে জামান হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ কারী সৈয়দ তৈয়্যব শাহ্ (রঃ) এর সালানা ওরশ মোবারক উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবারনবাদে আসর থেকে পশ্চিম ডাবুয়া গাউসিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ময়দানে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপের নির্বাহি পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জে এ এম ইকবাল হাসান।

উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হযরতুলহাজ্ব মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সাংগঠনিক সচিব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী (ম.)। হাফেজ মাওলানা পেয়ার মোহাম্মদ আলকাদেরীর সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন পশ্চিম গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার আরবি মুদাররিছ মাওলানা সালামত রেজা আলকাদেরী, মাওলানা আবুল বশর মাইজভান্ডারী, মাওলানা তৈয়বুর রহমান মাইজভান্ডারী।

এতে বিশেষ অতিথি ছিলেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল মিয়া, ইন্সক্যাপ শিপিং লাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান মামুন, ডাবুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আরিফ উদ্দিন, আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ, উপজেলা যুবদল নেতা মোঃ হেলাল, আবদুল মন্নান, মোঃ ইলিয়াস। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা নেজাম উদ্দিন তৈয়্যবী। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নুরুল ইসলাম রেজভী। পরিশেষে আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণের মধ্যে দিয়ে মাহফিলের কার্যক্রম সমাপ্তি হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ