শিরোনাম
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদনযুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসে সরকারি কর্মচারীসহ ৭ জন রিমান্ডেনভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরাপ্যারিসসহ বিভিন্ন শহরে সংঘর্ষইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩ শতাধিক হুথি যোদ্ধা নিহতশাদাব বীরত্বে পাকিস্তানের জয়নাটকে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি : নীহাআমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণকুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকেরবেনাপোল-পেট্রাপোল বন্দরে আট দিন ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরুমুন্সীগঞ্জে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিতসিপাহিপাড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান : দুই প্রতিষ্ঠানকে জরিমানা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসে সরকারি কর্মচারীসহ ৭ জন রিমান্ডে

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সাত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন- মো. মফিজুল ইসলাম (২৭), মো. রুবেল ইসলাম (৩৩), মো. হাসিনুর রহমান ওরফে সুজন (৩২), আসাদুল ইসলাম (৩১), এস এম এমদাদুল রহমান (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৩৮) ও নূর মোহাম্মদ (৩০)। তাঁদের মধ্যে নূর মোহাম্মদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অফিস সহায়ক, আর মো. জাহাঙ্গীর (৩৮) ও এস এম ইমদাদুল ইসলাম (৩৫) কম্পিউটার অপারেটর, আসাদুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক, রুবেল পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর এবং মফিজুল ও হাসিনুর প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য।

শুনানির সময় ৭ আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম। রিমান্ড আবেদনে তিনি বলেন, আসামিরা বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য। তারা চাকরিপ্রার্থীদের কাছ থেকে নগদ টাকা ও চেকের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ নিয়ে পরীক্ষার আগে প্রশ্ন সরবরাহ এবং প্রশ্নের উত্তর মুখস্থ করিয়ে দেওয়ার চুক্তি করতেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ