শিরোনাম
কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকেরবেনাপোল-পেট্রাপোল বন্দরে আট দিন ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরুমুন্সীগঞ্জে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিতসিপাহিপাড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান : দুই প্রতিষ্ঠানকে জরিমানাআলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ গুদামসহ ৯ দোকান ভস্মীভূত : ক্ষতি ২ কোটি টাকানাটোর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে ছাতকে ছাত্রলীগের ঝটিকা মিছিলের অভিযোগ, দুই কর্মী আটককমলগঞ্জে ধলাই নদীতে শতবর্ষী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢলগোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়: মাদ্রাসাশিক্ষক আটকজাইমা রহমানের জন্মদিনে শেরপুরে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলডিমলায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনমান্দায় ঐতিহ্যবাহী বেহুলা গানের আসর, লোকসংস্কৃতি রক্ষার আহ্বান

মুন্সীগঞ্জে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

মুন্সীগঞ্জে জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং রাজস্ব ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট অংশীজন।

সভায় জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বর্তমান অবস্থা এবং রাজস্ব ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় রাজস্ব আদায়ে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী রাজস্ব আদায়ের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও ফলপ্রসূ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আন্তদপ্তর সমন্বয় বৃদ্ধি, নিয়মিত তদারকি এবং দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের রাজস্ব আদায়ের অগ্রগতি ও চলমান কার্যক্রম তুলে ধরেন। সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং রাজস্ব ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে সভার কার্যক্রম পরিচালিত হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ