শিরোনাম
ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রলবোমা হামলা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তারআন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব করছেন কেন্দুয়ার কৃতী সন্তান: রোটারিয়ান এম নাজমুল হাসানসিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষআলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন ২,৬৫০ কৃষকনারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তা

ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রলবোমা হামলা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামাল সরকার (৫০) ও মো. বেলাল হোসেন সরকার (৫৫)।

রোববার (২২ নভেম্বর) বিকালে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার ও যুগীগাতি চারমাথা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কামাল সরকার উপজেলার রুদ্রবাড়ীয়া গ্রামের মৃত মোজদার হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের সমর্থক। বেলাল হোসেন সরকার বিশ্বহরিগাছা গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে। তিনি চৌকিবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ নভেম্বর ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। 

মামলায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  আসিফ ইকবাল সনি, সাবেক মেয়র এ জি এম বাদশাহ এবং এম এ তারেক হেলালসহ ৬০ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ওই মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় কামাল সরকার ও বেলাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার তাঁদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ