শিরোনাম
মান্দায় পূবালী ব্যাংক পিএলসি প্রসাদপুর উপশাখার উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইনপাঁচবিবিতে ৬ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার‎বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যুছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত১২ হাজার প্রবাসীকে সৌদি থেকে ফেরত পাঠানো হয়েছেমাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানামাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনশেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনফলের বাগান বদলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন যশোরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটকনাগরপুরে চেয়ারম্যান প্রার্থী দেলুর প্রার্থীতা ঘোষণাশেরপুরে ভিডাব্লিউবি কর্মসূচির উপকারভোগী নির্বাচনে আবেদন শুরু ১ ডিসেম্বর ২০২৬

আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন ২,৬৫০ কৃষক

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।

​সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।

​উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, জীবনধারণ ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে আমাদের কৃষকদের উৎপাদিত ফসলের ওপরই নির্ভর করতে হয়। সে কারণেই সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং নিয়মিত কৃষি প্রণোদনা দিচ্ছে। সংশ্লিষ্ট ফসলের বীজ ও সার ইতোমধ্যে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রাপ্ত এসব উপকরণ যথাযথভাবে কাজে লাগিয়ে রবি ফসলের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ক্রমে এ সহায়তা পাবেন। কর্মসূচির প্রথম দিনে ১ হাজার ৯০০ জন কৃষকের মাঝে জনপ্রতি এক কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। পরবর্তী ধাপগুলোতে গম, মসুর ও খেসারির বীজসহ প্রয়োজনীয় সার দেওয়া হবে।

​অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপকারভোগী প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ