লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে একটি প্রস্ফুটিত, সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গঠন করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। সেই সাথে সদর উপজেলা থেকে অপরাধ দমন এবং মাদক নির্মূল করে তরুণ ও যুব সমাজকে তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে কাজ করছেন তিনি। সরকারের নির্দেশনা অনুযায়ী একটি সুন্দর উপজেলা গঠন এবং জনগনকে সেবা দেয়ার ব্রত নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন সরকারের এই কর্মকর্তা। উপজেলার গ্রামীন অবকাঠামো উন্নয়নের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ সব ধরনের নির্মাণ কার্যক্রম নিজে সরেজমিনে পরিদর্শন করেন তিনি ।
সরকারের পক্ষ থেকে আসা উপজেলার গরীব অসহায় মানুষে বিভিন্ন ধরনের সুবিধা সরকারের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে সঠিকভাবে বন্টন করেন তিনি। তবে তিনি নতুন প্রজন্মকে বেশি বেশি উৎসাহিত করেন এই বলে, একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে আগে দেশকে ভালোবাসতে হবে নিজেকে শুশিক্ষিত করতে হবে। অপরাধ অনিয়ম দুর্নীতি থেকে সরে এসে লেখাপড়া এবং খেলাধুলায় মনোযোগী হতে হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই ভালো কাজের সাক্ষী হয়ে মাদক, ভূমি দখল এবং অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা।উপজেলাজুড়ে পরিচালিত বিভিন্ন অভিযানসহ অন্যায় অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সে নীতিতে আছেন এই কর্মকর্তা ।
এছাড়াও হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি এবং ভেজালের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযান পরিচালনা করছেন তিনি। বর্তমানে সদর উপজেলায় বিভিন্ন রকম অপরাধ এবং মাদক অনেকটাই কমে গেছে বলে জানান স্থানীয়রা । বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাধারণ মানুষের দেখা করতে হলে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং অনুমতি ছাড়া দেখার সুযোগ হয় না। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্যাথোয়াইপ্রু মারমার সাথে দেখা করতে কোন অনুমতি লাগেনা।
অত্যন্ত মনোযোগ দিয়ে প্রান্তিক অঞ্চলের অসহায় দরিদ্র মানুষের বিভিন্ন অভিযোগ অনুযোগ এবং তাদের চাওয়া-পাওয়ার কথা শুনেন। সরকারি এবং ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যোগদানের পর থেকে সদর উপজেলাবাসীর একজন প্রিয় মানুষ হিসেবে পরিচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারের সকল বরাদ্দ উপজেলার প্রান্তিক অঞ্চলের অসহায়ের মানুষের মাঝে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। এক সময় এই উপজেলার বিজিএফ, ভিজিডি চালে অনেক অনিয়ম হোতো কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা যোগদানের পর থেকে তিনি প্রত্যেকটি ইউনিয়নের বিজিএফ এবং বিজিডি চালসহ সকল বরাদ্দ একটা নিয়মের মধ্যে নিয়ে আসেন।
এতে করে এখন আর কোন অসহায় দরিদ্র ব্যক্তি তাদের সুবিধা থেকে বঞ্চিত হন না। ১৯৭১ সালে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ পেয়েছে একটি লাল সবুজের পতাকা এবং একটি সার্বভৌম দেশ । ২০২৪ সালে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসকের শৃঙ্খল থেকে দ্বিতীয়বারের মতো মুক্ত হয়েছে দেশ, পেয়েছে একটি বৈষম্যহীন দেশ । তেমনি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সারাদেশের প্রত্যেকটি উপজেলায় ক্যাথোয়াইপ্রু মারমার মত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন এবং একটি উপজেলাকে মাদক এবং দুর্নীতিমুক্ত করে বৈষম্যহীন একটি প্রস্ফুটিত উপজেলা হিসেবে তৈরি করবেন এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।








