শিরোনাম
লক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবিরযশোরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধনযশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের যাচাই-বাছাই সম্পন্ন

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও ও গণকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মুন্সীগঞ্জের নতুনগাঁও এলাকার রতন মিয়ার ছেলে মো. ইয়াসিন (৩২), বাগমামুদালীপাড়া এলাকার মো. আনিচুর রহমানের ছেলে আবিদুর রহমান শ্রাবণ (২৭) এবং গণকপাড়া এলাকার হেলাল শেখের ছেলে মো. শাকিল শেখ (২৬)।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে একটি দল নতুনগাঁও এলাকার মার্কাস মসজিদসংলগ্ন সিয়াম ট্রেডার্সের সামনে অভিযান চালায়। এ সময় ইয়াসিনকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ইয়াসিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে গণকপাড়া এলাকায় জনৈক হায়াত কাজীর বাড়ির সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় আবিদুর রহমান শ্রাবণের কাছ থেকে ১২০ পিস এবং শাকিল শেখের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইয়াসিনের বিরুদ্ধে এর আগেও আটটি মামলা রয়েছে। তিনজনের কাছ থেকে সর্বমোট ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার কঠোর নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা পুলিশ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ