শিরোনাম
১২ হাজার প্রবাসীকে সৌদি থেকে ফেরত পাঠানো হয়েছেমাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানামাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনশেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনফলের বাগান বদলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন যশোরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটকনাগরপুরে চেয়ারম্যান প্রার্থী দেলুর প্রার্থীতা ঘোষণাশেরপুরে ভিডাব্লিউবি কর্মসূচির উপকারভোগী নির্বাচনে আবেদন শুরু ১ ডিসেম্বর ২০২৬শেরপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ এর উদ্বোধনপরিকল্পিত ও দুর্নীতিমুক্ত গাজীপুর গড়ার অঙ্গীকার নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলমেরকমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিতছনের হস্তশিল্পে বদলে যাচ্ছে ভাগ্য : স্বাবলম্বী বগুড়া শেরপুরের শতাধিক নারী

​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে মাগুরা সদরে সার ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর, ২০২৬ খ্রি.) মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

​উপজেলা কৃষি অফিস, মাগুরা সদরের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে মূল প্রবন্ধ ও নীতিমালার দিকনির্দেশনা তুলে ধরেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূর এ নবী। তিনি ডিলারদের উদ্দেশে নীতিমালার বিধানগুলো বিশদভাবে ব্যাখ্যা করেন।

​বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, নতুন নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নে ২ জন করে ডিলার থাকবেন। অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সার বিক্রি করতে হবে এবং দোকানে জনসম্মুখে সারের বিক্রয় মূল্যতালিকা টানিয়ে রাখতে হবে। ডিলারদের সেবার মানসিকতা নিয়ে এবং সরকারি নীতিমালার ভেতরে থেকেই ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

​প্রশিক্ষণে বিসিআইসি’র ২৬ জন ডিলারসহ অন্তত অর্ধশত সার ডিলার এবং সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ