শিরোনাম
মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র সাদমান ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তারপ্রধানমন্ত্রীর সফর ও নতুন কুঁড়ির উদ্বোধন ঘিরে খুলনায় প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসককুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে : ধর্মমন্ত্রী কায়কোবাদগোবিন্দগঞ্জে চেয়ারম্যান প্রার্থী দিদারুল হক প্রধানের গণসংযোগ ও মতবিনিময়নেত্রকোনায় দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে মডেল ইউপি গড়ার অঙ্গীকারে শফিকুল ইসলাম রতনের গণসংযোগ ও মতবিনিময়জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে জুলাইযোদ্ধাদের স্মারকলিপিবেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগ সমর্থকসহ গ্রেফতার ৪স্মৃতির পাতায় শামসুর রহমান: বরেণ্য নেতার স্মরণে বিশেষ আলোচনা ও দোয়ার আয়োজনমুন্সীগঞ্জে জাতীয় রক্তদান চক্ষুদান দিবস পালিতআলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিতওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র সাদমান ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

মৌলভীবাজারে পৃথক ঘটনায় সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২ নভেম্বর রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের কনিষ্ঠ ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তাঁর বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

অন্যদিকে, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২ অক্টোবর দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, দুইজনের গ্রেপ্তারের ঘটনা পৃথক।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এরা মৌলভীবাজার শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলো। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান অব্যহত আছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ