শিরোনাম
মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র সাদমান ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তারপ্রধানমন্ত্রীর সফর ও নতুন কুঁড়ির উদ্বোধন ঘিরে খুলনায় প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসককুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে : ধর্মমন্ত্রী কায়কোবাদগোবিন্দগঞ্জে চেয়ারম্যান প্রার্থী দিদারুল হক প্রধানের গণসংযোগ ও মতবিনিময়নেত্রকোনায় দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে মডেল ইউপি গড়ার অঙ্গীকারে শফিকুল ইসলাম রতনের গণসংযোগ ও মতবিনিময়জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে জুলাইযোদ্ধাদের স্মারকলিপিবেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগ সমর্থকসহ গ্রেফতার ৪স্মৃতির পাতায় শামসুর রহমান: বরেণ্য নেতার স্মরণে বিশেষ আলোচনা ও দোয়ার আয়োজনমুন্সীগঞ্জে জাতীয় রক্তদান চক্ষুদান দিবস পালিতআলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিতওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগ সমর্থকসহ গ্রেফতার ৪

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

যশোরের বেনাপোল পোর্ট থানা-পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থকসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং পাসপোর্ট আইনের মামলার আসামি রয়েছেন। সোমবার দিবাগত রাতে যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টা ১০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সাদীপুর পূর্বপাড়ার মো. মিনার হোসেন (২৯), খলশী গ্রামের মো. আব্দুল্লাহ আল মামুন, সাদীপুর গ্রামের মো. সুজন হোসেন এবং বড় আঁচড়া এলাকার মো. মিলন (৪০)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার মিনার হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। আব্দুল্লাহ আল মামুন একটি মামলায় সাজাপ্রাপ্ত, সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং মো. মিলন পাসপোর্ট আইনের একটি মামলার আসামি।

বেনাপোল পোর্ট থানা-পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, বেনাপোল পৌরসভা এলাকায় নাশকতার পরিকল্পনাকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

পুলিশ আরও জানায়, গ্রেফতার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ৩ নভেম্বর পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ