শিরোনাম
মুন্সীগঞ্জে জাতীয় রক্তদান চক্ষুদান দিবস পালিতআলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিতওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎজনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীরযদি গঙ্গার পানি না আসে, তাহলে কোনো করিডর হবে না, ট্রানজিট হবে না: নাহিদ ইসলামশতভাগ অকৃতকার্য ১৯ প্রতিষ্ঠানের এমপিও বাতিলের হুঁশিয়ারিসীমান্তের ওপার থেকে শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রীতেজগাঁও এলাকায় যুবকণ্ঠ সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণমৌলভীবাজারে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপনমুকসুদপুরে জাতীয় যুব দিবস পালিত সংসারের দায়িত্ব সামলে ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন ডিমলার শেফালী বেগমজ্বালানি সংকটে নিম্নবিত্ত পরিবারে গোবরের মুঠিয়াই এখন ভরসা

মুন্সীগঞ্জে জাতীয় রক্তদান চক্ষুদান দিবস পালিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. নূর হোসেন নির্ঝর, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোহা. সালেহীন কবির, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজনের দেওয়া এক ব্যাগ রক্ত অন্য মানুষের জীবন বাঁচাতে পারে।

রক্তদান নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ