শিরোনাম
মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র সাদমান ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তারপ্রধানমন্ত্রীর সফর ও নতুন কুঁড়ির উদ্বোধন ঘিরে খুলনায় প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসককুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে : ধর্মমন্ত্রী কায়কোবাদগোবিন্দগঞ্জে চেয়ারম্যান প্রার্থী দিদারুল হক প্রধানের গণসংযোগ ও মতবিনিময়নেত্রকোনায় দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে মডেল ইউপি গড়ার অঙ্গীকারে শফিকুল ইসলাম রতনের গণসংযোগ ও মতবিনিময়জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে জুলাইযোদ্ধাদের স্মারকলিপিবেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগ সমর্থকসহ গ্রেফতার ৪স্মৃতির পাতায় শামসুর রহমান: বরেণ্য নেতার স্মরণে বিশেষ আলোচনা ও দোয়ার আয়োজনমুন্সীগঞ্জে জাতীয় রক্তদান চক্ষুদান দিবস পালিতআলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিতওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সফর ও নতুন কুঁড়ির উদ্বোধন ঘিরে খুলনায় প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত।

মঙ্গলবার (৩ নভেম্বর) তিনি জেলা স্টেডিয়াম, সার্কিট হাউজ, সার্কিট হাউজ মাঠ এবং প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের চলমান সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি ও কাজের গুণগত মান যাচাই করেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সফর ও উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থাপনা ও প্রস্তুতি কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ