শিরোনাম
মুন্সীগঞ্জে জাতীয় রক্তদান চক্ষুদান দিবস পালিতআলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিতওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎজনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীরযদি গঙ্গার পানি না আসে, তাহলে কোনো করিডর হবে না, ট্রানজিট হবে না: নাহিদ ইসলামশতভাগ অকৃতকার্য ১৯ প্রতিষ্ঠানের এমপিও বাতিলের হুঁশিয়ারিসীমান্তের ওপার থেকে শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রীতেজগাঁও এলাকায় যুবকণ্ঠ সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণমৌলভীবাজারে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপনমুকসুদপুরে জাতীয় যুব দিবস পালিত সংসারের দায়িত্ব সামলে ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন ডিমলার শেফালী বেগমজ্বালানি সংকটে নিম্নবিত্ত পরিবারে গোবরের মুঠিয়াই এখন ভরসা

ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে থানায় ওসির কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা। এ সময় ওসি শেখ আব্দুল আউয়াল কবির উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, জুয়া, বাল্যবিবাহসহ যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সহসভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. আব্দুর রশিদ সানা, দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. রাজু আহমেদ, পাঠাগার সম্পাদক মো. নুরুল আমিন পলাশ, নির্বাহী সদস্য মো. জিনারুল ইসলাম এবং সাংবাদিক মো. শাহাদাৎ হোসাইন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ