নীলফামারীতে দেওয়ানি মোকদ্দমা ও ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তির পথে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং তা সমাধানের লক্ষ্যে বিচার বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জিয়াউদ্দিন মাহমুদ।
সভাপতির বক্তব্যে তিনি দেওয়ানি ও ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। বিচারিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমানো, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমাতে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সম্মেলনে জেলা জজশিপের অন্যান্য বিচারক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি, নীলফামারীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, জিপি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, পিপি অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান খান রিনো, সিনিয়র অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে দেওয়ানি ও ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তিতে প্রতিবন্ধকতা দূর করা, বিচারিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।
বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করা এবং মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা ।







