শিরোনাম
কসবায় গ্যাস সিলিন্ডার ও খাদ্যপণ্যের দোকানে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকামান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তারবগুড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভাধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রলবোমা হামলা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তারআন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব করছেন কেন্দুয়ার কৃতী সন্তান: রোটারিয়ান এম নাজমুল হাসানসিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষআলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন ২,৬৫০ কৃষকনারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি

কসবায় গ্যাস সিলিন্ডার ও খাদ্যপণ্যের দোকানে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট
Screenshot

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে গ্যাস সিলিন্ডার, বেকারি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কার্যালয়। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তাঁকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, কুটি বাজারের সামি ট্রেডার্স ও জনসেবা এলপিজি সিলিন্ডার গ্যাস নামের দুটি প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। পাশাপাশি প্রতিষ্ঠান দুটির কাছে বিক্রয় ভাউচারও পাওয়া যায়নি। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া হাবীব লাইভ বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে টেক্সটাইল কালার ব্যবহার করে খাদ্যপণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে কুটি কেক সুন্দরী নামের একটি কেকের রং ও ফ্লেভার বিক্রয়কারী প্রতিষ্ঠানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ রং ও ফ্লেভার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারও তদারকি করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে অধিদপ্তরের এ কার্যক্রম চলমান থাকবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ