শিরোনাম
কসবায় গ্যাস সিলিন্ডার ও খাদ্যপণ্যের দোকানে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকামান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তারবগুড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভাধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রলবোমা হামলা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তারআন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব করছেন কেন্দুয়ার কৃতী সন্তান: রোটারিয়ান এম নাজমুল হাসানসিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষআলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন ২,৬৫০ কৃষকনারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি

বগুড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট
Screenshot

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বগুড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৩ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার যৌথ আয়োজনে বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। তিনি বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

‎সভায় সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ।

‎আলোচনা সভায় নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, পারিবারিক ও সামাজিক পর্যায়ে নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।

‎বক্তারা একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎বক্তারা মনে করেন, সামাজিক অপরাধ ও অবক্ষয় রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা, ধর্মীয় অনুশাসন এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ। এ ধরনের সচেতনতামূলক আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ